বিরোধীদলবিহীন নির্বাচন:
এ ধরনের নির্বাচন আমরা
কখনো আশা করিনি। আগেকার নির্বাচনে যে জুলুস থাকত তা এবার দেখা যাচ্ছে না। আমি বলব
সরকার বিরোধীদলকে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছে। বিরোধীদল ছাড়া নির্বাচনকে
গণতান্ত্রিক নির্বাচন বলা যায় না। যদি্ কোন কোন জায়গায় সরকার কাল্পনিক বিরোধীদল
দাড় করিয়েছেন কিন্তু মানুষ এখন আর আগের মতো বোকা নেই। জনগণ সব বোঝে। অন্যদিকে বলতে
গেলে বিরোধীদলের সদিচ্ছা থাকলে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের দুর্ভোগ লাঘব করতে
পারত। উভয়ের যুক্তি তাদের নিজ দলের কাছে গ্রহণযোগ্য হলেো মাঝখানে সাধারণ জনগণ
ভোগান্তিতে পড়তেছে। তারা সবসময় সাধারণ জনগণের উদাহরণ দেন, কিন্তু আসলে তারা জনগণের
মাথায় লবণ রেখে বড়ই খায়। তারা উন্নয়ন করে শুধুমাত্র ভোটের জন্য যতটুকু দরকার
ততটুকু। অর্থা পুনরায় ক্ষমতায় আসার জন্য কিংবা গলা ফাটিয়ে বলার জন্য করেন। নাহলে
জনগণের এত ভোগান্তি স্বত্তে তারা নিজ নিজ অবস্থানে কিভাবে অনঢ় থাকেন। প্রত্যেকের
মনে রাখা উচিত আজ আপনি যা খারাপ কাজ করবেন হয়তো আগামীকাল তার দ্বিগুণ বেগে প্রতিফল
আসবে। সরকার যেভাবে বিরোধীদলীয় নেত্রীকে কোনঠাসা করে রেখেছেন তা কখনোই পরিণতি কখনো
শুভ হবে না।
No comments:
Post a Comment